Journal
বোকা ভেবো না

মুহূর্ত সময় ধরা দিতে পারি
এখনো তোমার জন্য বাগানে
সযত্নে টিউলিপ ফুটে আছে।
অভিসার বেলায় কি
অন্ধকার থাকতেই হবে ?
কীভাবে পর হয়ে যায়।
এত বড়াে বুকওয়ালা আকাশ ?
তােমার সব মিথ্যে ছলনা বুঝে যাই
চুপ থাকি বলে বােকা ভেবাে না।



