Journal
Trending

আর কতো অপেক্ষা..

ধরো, আমাদের যদি আবার কখনো দেখা হয়,
আবার কখনো যদি তোমার সাথে কথা হয়
তখনও কি তুমি বলবে ভালবাসি ভালবাসি….?
আর কতটুকু, আর কতটুকু ভালবাসলে আমার এ আশা পূর্ণ হবে?
আর কতটা পথ পেরুলে তোমাকে পাওয়া যাবে?
আর কতক্ষণ, তোমার অপেক্ষায় থাকবে জীবন!
সামনে স্বজন, পেছনে কোলাহল,
বুকে পাথরে চাপা নীল নির্জন, চোখের ওপর জমছে মেঘ,
একটু করে সরছে আকাশ, বৃষ্টি পড়ছে খুব,
আমার পৃথিবী , যাচ্ছে দূরে!
বহুদূর যেতে যেতে যদি কখনও হারিয়ে যায়
তারপর যদি হঠাৎ দেখা হয় তোমার সাথে তখনও কি তুমি বলবে তোমাকে ভালবাসি?
তোমাকে অনেক বেশি ভালবাসি।
কি জন্য রয়ে যাওয়া? কিছু তো একটা চাই!
বয়ে যাওয়া ক্লেদ মুখ গুঁজে বালিশ, আফশোস করে যায় রাত,
প্রত্যেক দিন চেয়েছি তোমার দিকে! একমুঠো জীবন, অকাতর নিঃশ্বাস,
পাথরে পাথরে সংঘাতে আগুন, সম্পর্কের সংঘাতে নিঃশব্দ ক্ষরণ।
কি ভীষণ ভুল! প্রত্যেক ভুলের অগুন্তি মাশুল!
ঝড়ে ভেঙে যায় পাখির বাসা,আশ্রয় নিরাপদ ঘর বাড়ি বারান্দা,
শুধু জেগে থাকে ছাদ ভরতি ফাটলেরা!
তবুও কেনো জানি শুনতে পারি ভালবাসি ভালবাসি..
কি জন্য রয়ে যাওয়া? কিছু তো একটা চাই!
তোমার কাছে আসা, সেই বা কতোটুকু?
পার করা যায়না দুই গোলার্ধ দূরত্ব!
এক গোলার্ধ থেকে আরেক গোলার্ধে- যেতে গিয়ে মেঘেরাও তো যায় শুকিয়ে!
চেয়ে থাকা ক্যালেন্ডারে ভুলে যাওয়া দিন!
কি ভীষণ কষ্ট! কী ভীষণ একা দুঃখেরা!
দিন আসে, ঋতু আসে, কিছু আলাদা করতে পারি না!
তুমি আসো, জানতে পারো না, আমি পারি!
হাসি মাখা ঠোঁটে আদরে দাও ভরিয়ে,
আমি জানি কতো মৃত্যু নিঃশব্দ হয় ঠোঁটে!
বুকের শিরারা যন্ত্রণায় ওঠে কঁকিয়ে!
আর কতো? কোথায় সব শেষ?
শেষ বলে তো নেই কিছু…
নীল আশা, করুণার মেঘ, জঠোরে জন্মানো ভালবাসা, তাহাও নিঃশেষ!
আর কতো! আর কতোক্ষণ, তোমার অপেক্ষায় এ জীবন!
শুধু আর একবার বলো ভালবাসি, ভালবাসি, ভালবাসি……

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =

Check Also
Close