স্মৃতিতেই ইতি

বিষন্নতায় করেছে গ্রাস,
স্মৃতিরাই আজ ঘুমের ত্রাস।
ভুলবো ভুলবো সে তো মুখে বলা!
কিন্তু ভোলার বেলায় সেই বাহানা!
‘এই বেশ ভালো আছি’- ওসব গানেই চলে,
মোটেও ভালো নেই আমি, একটু দিও তারে বলে!
দিন আসে দিন যায়, নেয় না সে খোঁজ,
বুক চেপে আমিও যাচ্ছি চলে, নেশার ঘোরে রোজ রোজ!
আমার মনের মুক্ত আঙিনায় নেই তার আনাগোনা,
অবিরাম বয়ে চলেছে নয়ন- স্রোত, পাচ্ছি কেবলই লাঞ্ছনা!
হয়েছে সে ফেরার, টেনেছে সম্পর্কে ইতি,
করেছে আমায় একলা, তবে ফেলে গেছে এক- টুকরো স্মৃতি!
মনে রয়ে যাবে সেই কফির শপে আড্ডা!
ওসব কি আর যায় ভোলা ? সবই তো স্মৃতির-ই গাড্ডা!
স্মরণীয় থাকবে কোচিং এর সুমধুর দিনগুলি!
জানি পাবো না ফিরে আর, তাই বৃথা আওড়ানো সমস্ত বুলি !
“লোকে বলে: ‘আশায় মরে চাষা’
এখন আমি: আশাই এখন সম্বল, পাছে হারিয়েছি সমস্ত ভাষা”
আমার মনের অচিনপুর আজও তার জন্য অপেক্ষারত!
জানি সে আসবে না আর, তাই করতে চাই না বিব্রত!
যাক না সে ছেড়ে বহুদুরে,
তবুও রইবে সে আমার হৃদয় জুড়ে!
“সব প্রেম তো পায় না পূর্ণতার স্বাদ, শুভেচ্ছার প্রীতি!
বুকে পাথর চেপে বলতে তো পারবো- ‘আমারও হয়েছে স্মৃতিতেই ইতি”
প্রথম প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০১১



