চির সত্যতায়

ভোরের প্রথম রোদ্দুরকে সাক্ষী রেখে বলবো
‘আমি তোমার অযোগ্য’
পড়ন্ত গোধূলিতে যেমন ভিজেছি তোমায় নিয়ে
তেমনই এক কঠিন রাতের নীরবতায় হেসে বলবো
‘ভুল বুঝেছ আমায়’ ।
তোমার আকাশভাঙ্গা বৃষ্টিতে কয়েক বিন্দু অশ্রু দিয়ে বলবো
‘আমায় ক্ষমা করো’
তীব্র সমুদ্ররাতে আমার অস্পৃশ্য হাতটা রেখে বলবো
‘ছেড়ে যাবেনাতো ?’
তোমার অবসন্ন বিকেলের ক্লান্ত শরীর ছুঁয়ে বলবো
‘আমার ভুল হয়ে গেছে’ ।
তোমার দ্বন্দ্ব ভরা চোখে আমার আকুল চোখ দুটো
নির্ভয়ে স্থির রেখে বলবো
‘বিশ্বাস করো — প্লিজ’
তোমার ব্যথিত হৃদয়ের সামনে নিঃসংকোচে
মাথা নত করে বলবো
‘আমি ঠিক এমনই’ ।
এই অনিশ্চিত যুদ্ধে তোমার ভয়ার্ত চোখে
আমার সাধ্যাতীত অথচ নিশ্চিত ভরসা দিয়ে বলব
‘এই তো আমি’ —
মিথ্যে স্বপ্নকে সত্যির আশ্বাস দিয়ে
আমাদের শেষ রুক্ষতায় একটু শান্তির ছোঁয়া দিয়ে বলবো
‘ভালোবাসি’।
দ্বিধা-দ্বন্দ্ব মতভেদের এই মিথ্যে পৃথিবী্তে
আমাদের সম্পর্ক বেঁচে থাক চির সত্যতায়…
১/০৮/২০২০



