Journal
অনিশ্চিত ভবিষ্যতের দিকে

আমরাই পারি সুস্থ দেশ দিতে
আমরাই পারি রুখতে এ মহামারী,
আগামী সূর্য আবার দেখবাে বলে
সচেতনতার সূরা আনতে পারি।
পৃথিবীর বুকে বড়াে মৌনতা আজ
দিকে দিকে জ্বলে দুঃখের দাবানল,
শপথবাক্য আমরা বুনতে পারি
নিষ্ঠার পথে যদি হই অবিচল।
প্রকৃতি মেতেছে মরণ খেলায় যেন
কথা নেই মুখে, মরে গেছে সব ক্ষুধা,
আমরা কেবল নিয়তি পুতুল হয়ে
প্রার্থনা করি বেঁচে থাক বসুধা।
অহংকারের পায়েও শেকল বাঁধা
হাহাকারে কাঁদে ঠক ও প্রবঞ্চক,
উত্তাপ আজ বড়াে বেশী প্রয়ােজন
ভেঙে যাক যত অহেতুক যানজট।
গােগ্রাসী থাবা একের পর এক দেশ
সূর্য কি তবে বারুদ শিখায় লাল?
শুভ বুদ্ধির সবুজাভ আলাে চাই।
চাই না দেখতে নির্মম মহাকাল।



