Journal

কবিতা – অনুভূতিদের দেশে

সমুদ্রে ডুব দেয় আলাের কিরণ,
বুকে মুখ গুজে  সামনে বসে থাকি।
তােমার শাড়ীর আঁচল আর বয় না অবয়বে,
হাতে হাত থাকেনা!
কতবার নিজেকে রেখে আসি মৃত্যুর কাছাকাছি,
কারণে-অকারণে ছুটে যাই নিশ্বাস ছুঁতে।
এক আয়না আঁকড়ে ধরে তােমার মুখ।

কাছে টেনে নেই কতবার-
নাভি থেকে ধান-বীজ জাগে,
মনের যন্ত্রনা চেপে রাখে নীরব শরীর।

যে আজও অন্ধকার চেয়ে নেয়-
ঝিলের মতাে তোমার জন্য।
তুমি বােধহয় এখনাে নিদ্রামগ্ন হওয়ার অভিনয় করো
দিনের শেষে এই অনুভূতি দের দেশে থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 15 =

Check Also
Close