Journal
কবিতা – কিছুতেই তুমি বুঝলে না

কিছুতেই তুমি বুঝলে না,
সব অস্তরাগে লেখা থাকে একটা গোটা দিন,
আর আগামীর সূর্যোদয় ও।
কিছুতেই তুমি বুঝলে না,
ফিরে যাওয়া বড্ড সহজ।
কিন্তু, অ-সমাপ্তের ও সমাপ্তি থাকে শেষে৷
কিছুতেই তুমি বুঝলে না,
ক্ষমার মতো দামী। আর মেনে নেওয়ার মতাে
অধিকার, মানুষই দাবী করতে পারে শুধু।
কিছুতেই তুমি বুঝলে না,
মানুষ সব পারে শুধু নিজের জন্য।
আর তার থেকেও বেশি কিছু পারে ভালোবাসার জন্য।
একদিন সব বোঝাপড়া ও শেষ হয়ে যায়।
মানুষের হারানোর জন্য কিছু থাকে না।
শুধু মানুষ ছাড়া।।



