Journal
ঝরা পাতা

এই ঝরা পাতার মরশুমে,
কিছু পাতা-ঝরা-আবেগ স্তুপীকৃত হয়েছে, কুয়াশার চাদরে;
কিছু তারা-খসার গান,নীরব-অভিমান এঁকেছে শিশিরের শরীরে!
সুগন্ধি ফুলের বাসরে নির্ঘুম-চাঁদ, অপেক্ষার প্রহর এঁকে নিশ্চুপ;
শরতের উপসংহারে প্রকৃতির ব্যস্ততা-
বিদায়ী শিউলির আবছা-আবীরে!
ভোরের হাওয়ায় উড়ে আসা ঝরা-পাতার কানেকানে —
আজও বলেছি, স্বপ্ন-ভাঙার গল্প;
স্মৃতির তাকে জমানো রূপকথাদের ছুঁয়ে-
হেমন্ত মেখেছে, গত বসন্তের অনুরাগ অল্পস্বল্প!
ধুলাে মেখেছে জীর্ণ পাতাবাহার;
হয়েছে ছন্নছাড়া, হয়েছে বিবর্ণ….



