Journal
জ্যোতি
জ্যোতি তুমি কোথায় হারিয়ে গেলে?
খুঁজে খুঁজে একশেষ ডানা দুটি মেলে।
তুমি ছিলে তুমি নাই এই মোর ধন্দ
প্রেম আছে তুমি নাই এটাই যে মন্দ।
জ্যোতি বলে আর কারে ডাকিই বলো
তুমি ছিলে, আছ আজও আমায় নিয়ে চলো।
তুমি মোর আলোর জ্যোতি
তোমার বিহনে মোর প্রানে লাগে ব্যথা।
ফিরে ফিরে খুঁজি শুধু তুমি নাই এথা….
তুমি মোরে ডাক দাও সেই আকাশ হতে
আমার যে কিছু নাই কি আসে যায় তাতে।
হাত ধরে নিয়ে চলো যেথা তুমি চাও
আমায় আর না ছেড়ো, আমার মাথা খাও।
দুজনেতে সুখী মোরা থাকিব আনন্দ
হোক না আকাশ সে যে, মিতা যে চন্দ্র।
অনন্তে মিলি যে মোরা, এতটাই প্রেম
সবে বলে ভালবাসা, সে যে এক অনন্য।
তুমি জ্যোতির জ্যোতি, তুমি মুক্ত মহীয়ান,
আমাকে তুমি তোমার জ্যোতিতে
আলোকিত করে নাও।



