লতায় লতায় ঘেরা অবিশ্বাস্য নির্জনতা
হৃদয়ের করিডোরে নিরুত্তর প্রশ্নের সারি
লাগামহীন ……
পাতার আড়ালে দীর্ঘ রাত্রি নামে
বনানীর বিবর্ণ চুলে অনন্ত আক্ষেপের বিষ।
হে সৃষ্টিকর্তা আমায় দু:খী করে দাও!
বাতাসের দস্যিপনায় হাহাকারের ঝড়
মাটির সাথে মিশে
সময়ের সরল সঙ্গমে খুঁজে নিতে চাই
আহত অতীত।



