Journal
অচেনা তুমি
তুমি প্রতিদিন যাও, আর প্রতিদিন ফিরে আস।
সেই চেনা ছন্দে অচেনা তুমি।
কী করে বদলে যায় হাওয়া?
কী করে সবুজ – লাল – নীল বানিয়ে ফেলে এত রঙ?
পাখিরা কি গান লেখে রোজ?
নাকি তুমি দূর দেশ থেকে নিয়ে আস একরাশ ভালোলাগা?
তুমি রোজ যাও, আর ফিরে আস কত অনায়াসে।
আমিও রোজ যাই, তবু ফিরে আসতে পারি কই?
আমি শুধু দেখি,
শুধু দেখে যাই।
চোখেরা তো একই থাকে,
দৃষ্টিও আগের মতোই ক্ষীণ।
তবু শুধু তুমি আছ বলে,
কী করে পাল্টে যায় দিন ?
এভাবেই আসা যাওয়া থাক,
হৃদয়ের ছাই থাক পড়ে;
ভাব কাগজে লাগলে আগুন
লেখা চিঠিগুলো একলাই পোড়ে ?



