Journal
খারাপ কবিতা
রাতে দিনে হঠাৎ করে মনখারাপটা আর হয় না, জানো?
না, তুমি আছো বলে না।
আসলে কোথাও গিয়ে যেন বুঝতে শিখেছি,
মনখারাপ করে তোমার কথা ভাবলে
সেই মনখারাপটা বাড়বে বৈ কমবে না।
তাই, মন খারাপ হতে চাইলে নিজেই দীর্ঘশ্বাস ফেলে বলে,
না:। হয়ে কাজ নেই।
বরং তোমার সঙ্গে পরে দেখা করে নেবো।
কিন্তু, মনের ইচ্ছে তো খারাপ হবেই।
সেটাকে ঠেকাতে হলে
কোনোভাবে সেই খারাপটা বের করতে হবে তো!
তাই তখন এসব খারাপ কবিতা লিখতে বসি।



