Journal

দু:খ ভরা আকাশ

আজ আকাশ এসে থাকুক বাড়ির ছাদে…
মেঘ হারানোর দু:খ ভরা আকাশ;

প্রশ্ন করবে, ” মেঘ দেখেছ আমার ?
তুলোর মত নরম ধাঁচের সে যে;
কাল রাত্রেও আমার বাড়ি ছিল,
আজ পালালো হঠাৎ বৃষ্টি সেজে।”

বলব-
” আরে আমারও তো মেঘ হারিয়ে যায়,
আমিও তখন ভাসিয়ে দেই কেঁদে;
কিন্তু, একটা ম্যাজিক এমন আছে
এক নিমিষে দু:খ যাবে ভেগে।
এখানে তুই একটুখানি চুপটি করে বোস,
এক্ষুনি তোর কষ্ট যাবে উবে,
আমি মাকে ডাক দেব, ‘মা শোনো…’
আর মা তোর মাথায় হাত বুলিয়ে দেবে।”

Related Articles

Check Also
Close