Journal

প্রকৃতির নীলাক্ষেত্র…

এই অগোছালো জীবন পেরিয়ে কখনো যদি ফিরে আসি পৃথিবীর পথে।
হয়ত কেউ থাকবে না আর অপেক্ষাতে…
ধ্বংসস্তুপ যদি দেখি পৃথিবীর বুকে, খুঁজে না পাই কোনো প্রিয় জন কে।
কখনো এতটুকু অবাক হব না আমি,
শুধু তোমার আমার জিঘাংসার
বনসাই থাকবে অভ্যর্থনার কটাক্ষতে।

হয়ত ঘৃণায় আমি পরিপক্ব,জেনেশুনে হয়েছি নীলাসক্ত,
কিসের সার সত্য কতটুকুই বা মহত্ত্ব।
পথের দানে পথেই হয়, যত কালের আবর্ত।
এমনি তোমার লজ্জাময় জীবনের মাহাত্ম্য।

কোন একদিন অন্ধকার পথে পৃথিবী বলবে ডেকে, হে মহাকালের অংশ,
তোমার ফেরার আগে, গভীর আলিঙ্গনে শুধু একবার কর আবদ্ধ আমায়।
যদি বয়সে বৎস আসে, মমতাই জড়াব তোমায়..
আর হবে না হয়তো দেখা,আমিও হারাব কালের মায়ায়।

Related Articles

Check Also
Close