Journal

আর কাঁদি না

রোজ মাঝরাতে একবার ঘুম ভাঙ্গে,
কে জানে বাইরে থেকে তারারা ডাক দেয় নাকি।
আমি পাশ ফিরে শুই,
ঘুম পায় না, শুধু কান্না পায়।
তবু কান্না পেলে আমি কেন কাঁদি না?

আমার রুমের দরজা কে লাগিয়ে গেছে,
হাওয়া বোধ হয়।
রুমে আর জানালা নেই,
কেমন যেন কান্না পায়।
তবু কান্না পেলে কেন আমি কাঁদি না?

অন্ধকার ঘর, আমি মোমবাতি খুঁজি।
মোমবাতিটা আছে ঠিক খাটের পাশে টেবিলটায়,
তবু সারাঘর খুঁজে যাই,
আসলে যে জানি দেশলাইটাই নেই,
তবু খুঁজে যাই একটানা।
নয়তো আবার তৃষ্ণার্ত দুচোখে ভ্রু কোঁচকাবে মাথার দিকে তাকিয়ে,
মাথা প্রশ্ন করবে হৃদয়কে,
হৃদয় জিজ্ঞেস করবে আমায়,
কান্না পেলে কেন আর কাঁদি না ?

Related Articles

Check Also
Close