Journal
রাষ্ট্র খুঁজি
অন্ধকার রুমের জানালার ভেন্টিলিটার দিয়ে আলো ঢোকে সদ্য ছোঁড়া তীরের মতো;
ঠিক দেওয়ালের বুকে গিয়ে বিঁধে।
আমি দেখি তোমাদের বুক থেকে ঝরে পড়ে পতাকার রক্তিম রক্ত।
ঠিক তখনই রক্ত মাখব বলে রাস্তায় নামি।
মার খেয়ে রক্তচক্ষু নিয়ে
ক্লান্ত হয়ে বসতে গিয়ে বুঝতে পারি,
নিজের ছায়ায় বসা যায় না।
তাই ছায়ায় বসব বলে আমি রাষ্ট্র খুঁজি।



