Journal
আমার শহর
কলরবে এক অদ্ভুত নিস্তব্ধতা আছে,
এ শহর তা জানে।
এখানে চেনা পথে রাস্তা হারাতে ইচ্ছে করে রোজ,
যদি একটা হাত ধরা থাকে তোমার মুঠোয়।
আমার শহরে ফুচকার টকঝালে একঝাঁক মিষ্টি আমেজ আছে,
ফেলে দেওয়া শুকনা পাতার কাছে খোঁজ নিও।
এ শহরের ফুটপাতেও স্বর্গ আছে,
পারলে ওর কাছে জেনে নিও কীভাবে হাসি দিয়ে
আড়াল করে চোখে জল।
প্রচন্ড গতিতে ছুটে চলা এ শহর থমকে আছে একা,
আসলে দৌড়ে চলেছ তুমি।
অর্থের থলি হাতে নিয়েও নি:স্ব আমার শহর দাঁড়িয়ে
থাকে পথের ধারে,
শুধু তোমার থামার অপেক্ষায়।



