Journal

রাত-দিন

কিছু রংচটা দিনের আলো আমি কিনেছি,
কিছু জং ধরা মেঘের পালক ভালোবেসেছি।
তবু আমি বেঁচে ফেলে দিতে পারি এই স্মৃতিদের,
এই অবুঝের, সেই পড়ে থাকা শুকনো গোলাপ।
আমি পথ ভুল করে ফেলি রোজ
তুমি পিছু নেবে জেনে।
আমি হঠাৎ হাওয়ায় পড়ে যেতে চাই রাতদিন
তুমি ধরে নেবে বলে।
তুমি দেখতে পেয়েও কেন দেখো না,
কেন বুঝো না,
আমি টুকরো হচ্ছি প্রতিদিন।
যদি কাছে ফিরে আস কিছুদিন পরে,
ঐ ভীষণ ঝড়ে,
আর জুড়ে দিতে চাও আমাকে।
হয়তো আটকে যাব আবেগে, আর আবেশে;
তবু দাগগুলো ঢেকে দিবে কিভাবে?

Related Articles

Check Also
Close