Journal

কেউ তো ডাকেনি আমায়

একছুটে চলে যেতে পারি,
তবু কেন যাব?
কেউ তো ডাকেনি আমায়।
সমুদ্র কাঁপিয়ে ঝড় ওঠে, বাজ পড়ে মুহুর্মুহু।
ক্যাপ্টেন চিৎকার করে বলে, ” হুইল ধরো।”
শুধু ধূর দেশ থেকে ভেসে আসে প্রিয় মুখ গুলো।

আমি চুপ করে বসে থাকি,
কফির মগে বৃষ্টি পড়ে;
একফোঁটা- দুফোঁটা-ঝমঝমিয়ে।
কফির বদলে জল পড়ে থাকে এক পেয়ালা।

সেই জলে ঝড় ওঠে, বাজ পড়ে মুহুর্মুহু।
আমি চিৎকার করে ক্যাপ্টেনকে বলি, ” আমি কি যাব?”
সুর থেমে আসে,
এখন একবার যাওয়া উচিৎ আমার।
তবু কেন যাব?
কেউ তো ডাকেনি আমায়।

Related Articles

Check Also
Close