Journal
সারা পৃথিবী থেকে
সারা পৃথিবীর থেকে জাহাজ যেখানে আসে সেই বন্দরের দিকে কিছুদূর হেঁটে
আমি যাই পূব দিকে, একটু গিয়েই দেখি এশিয়ার শিমুল কুসুম ফুটেছে বসন্তকালে ; শিমুল গাছের কাছে গিয়ে আমি থামি।
উপরের দিকে চাই, অনেক উপরে ডালে ফুল ফুটে আছে।
আমি উপরের দিকে চেয়ে থাকি।
ইচ্ছে হলে এই ফুল বিশেষ উপায়ে গিয়ে পেড়ে আনা যায়,
বুকে নিয়ে ঘোরা যায়; অবশ্য পায়ের কাছে বহু ঝরা ফুল প’ড়ে আছে।
এই কুসুমের আলো আমার দেহের মধ্যে ঢোকে ও আমার দেহে বসবাস করে।



