Journal

অসার নিয়মে

লোকান্তরে নিয়ে যাবো
যদি এই গ্রাম শহর শাসন প্রহসন
কিংবা শরীরের দিন – কাল
তিলমাত্র জাহাজের জটিল জ্যামিতিক গণিতের মত হয়,
যদি এই গোলপ, কৃষ্ণচূড়া, ঘাসলতা
কেউ মর্মে না থাকে
যদি রাগ না ভেঙে থাকে এখনও এই ভয়
এই অক্ষরগুলো সমস্ত বন্দর থেকে জুড়ে ভিক্ষে করছে
শুধু কোনো সাড়া পায়নি তাই
অন্য কারণ কিছু নাই
শুধু এই প্রেম মজ্জাগত
আসলে তোমার দুনিয়া আছে
তুমি নেই
কিন্তু আমার দুনিয়াই নেই
তুমি জানো বড় অদ্ভুত আমি ক্রীতদাস
হৃদয়ের স্বাধীনতা চাই না কখনো
লোকান্তরে নিয়ে যাবো
এই তীব্র ইচ্ছে মরে যাবে
অসার নিয়মে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =

Check Also
Close