Journal

স্বপ্ন সত্য

রঙিন স্বপ্ন অহরহ দুই চোখে ভাসে,
পূর্ণতা না পেলে স্বপ্ন পরিণত হয় লাসে।
স্বপ্নের মধ্যেই মিশে থাকে প্রাণের তরঙ্গ,
স্বপ্ন শেখায় বিশ্বাস করতে এটাই তার অঙ্গ।
স্বপ্ন কখনো মিথ্যে নয় সে চির সত্য,
স্বপ্ন সাথে আছে বলেই শক্তি যোগাচ্ছে নিত্য।
স্বপ্ন মোটেও ক্ষুদ্র নয় বিরাট তার মহিমা,
স্বপ্নের শেষ নেই কোথাও নেই ফুলস্টপ ও দাঁড়ি কমা।
মনুষত্বের আড়ালে স্বপ্ন কথা বলে ফিসফিস করে,
তাড়না করে মানুষকে তার স্বপ্ন পূরণ করে।
স্বপ্ন কখনো চাপা থাকে না ফুল হয়ে সে ফুটে ওঠে,
স্বপ্নের কাজ চাষ করে যাওয়া সবার মনের মাঠে।
স্বপ্ন কখনো বলেনা বিদায় আছে সে সবার পাশে,
জীবন, যৌবন, বার্ধক্য সবই স্বপ্নে রইবে মিশে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + nineteen =

Check Also
Close