Journal
ফিরুক সে দিন

জানলা জুড়ে রঙবেরঙের পাখি
মাতাল প্রেমে রুদ্ধ বসার ঘর,
অনভ্যাসের জং ধরা দিনগুলাে
সাজিয়ে নিল আজকে পরম্পর।
বন্ধ এখন আড্ডা বিকেলগুলাে
বন্ধ এখন অনেক দিনের কাজ,
অপেক্ষাতে কখন নেব জেনে
এই পৃথিবীর অক্ষত সংবাদ।
এ দিনগুলাে কেটেই যাবে ঠিক
বলাই ভালাে অন্যরকম পাওয়া,
বিশ্ব জুড়ে সাদা কাফন ভীড়ে
কান্না কেবল অন্ত তরী বাওয়া।
স্বপ্ন তবু চোখের পাতা ছুঁয়ে।
আবার সবই আগের মতাে হবে,
একলা ঘরে গল্পগুলাে জমে।
ফিরুক সে দিন মৌন এ বিপ্লবে।



