Journal

বাঁচার অঙ্গীকার

বদ্ধ ঘরে চারটা দেওয়াল, মাথার ওপর ছাদ,
রক্ষাকবচ বুকের ভেতর, তবুও অবসাদ?
ঠিক ওপারে লক্ষ মানুষ, নেই তাে ভিটেমাটি,
পেটের খিদের ভাতও যে নেই, বসন পরিপাটি;
তাও কেন যে তােমরা এমন, সবটা আছে তাও
দেশের দশের মন্দ ভালাের, একটু নজর দাও!
যাদের মাথায় শুধুই আকাশ, খােলা শীতের দিন,

তাদের কথা ভাবতে পারাে? কতটা স্বাধীন!
হাজার ঝড়ের উপেক্ষাতে, দিন চলে যায় ঠিক,
আজ যে কেবল মিথ্যে সবই, জীবন অনিশ্চিত।
মৃত্যু হাসে দরজাগােড়ায়, কান্না ভাসে ঝিলে,
চাই না পেতে মৃত্যু পরশ, মরতে যে তিলে তিলে।
এমন দিনে আমরা যদি এক হয়ে যাই আর
করতে পারি আমরা সবাই বাঁচার অঙ্গীকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =

Check Also
Close