Journal

স্মৃতিসুতোর জাল

সমুদ্রকে আমার বেশ লাগে,
কেমন যেনাে আমার মতােন লাগে।
যখন সমুদ্রে বসে থাকি,
ভাবি এই বিশালতার জঠরে লুকোনাে কতাে রহস্যের আড়াল..
ঠিক আমার মনের গহীনে গাঁথা ধুসর স্মৃতিসুতাের জাল..

সমুদ্রকে আমার খুব ভালাে লাগে,
ঠিক যেনাে মনের মতাে প্রিয় লাগে।
কি বিশাল রূপ, কি তেজিয়াল গর্জন,
কিন্তু, নির্জনতার নীলিমায় বিষন্ন ভিষণ।

সমুদ্র আমার সবচেয়ে বেশি পছন্দ,
ঠিক নিজের মতােন করে পছন্দ।
প্রতিবার তীরে আছড়ে পড়ে গভীর অনুরাগে..
ঢেউ ভাঙে,তীর ভাঙে আর সমুদ্র ফেরে বীর বিক্রমে..
প্রবল রাগে, নিজের বিশালতায়
নিজের একাকীত্বের সােহাগে।

সমুদ্রই হয়তাে আমাকে
আমার মতােন করে বােঝে।
আশ্রয় দেয় বিশালতায়,
আর স্মৃতিসুতোর জালে আশ্রয় খোঁজে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fifteen =

Check Also
Close