Journal
ভোরের স্বপ্ন

আমি তোমাকে কাঁদতে দেখেছি,
আমি তোমাকে চোখে চোখ রেখে –
মনের কথা বলে, হাসতে দেখেছি।
সাগরে ভেসে, প্রেমের নগ্ন ছােয়ায় –
লজ্জা পেতেও দেখেছি।
আমি এও দেখেছি-
ছােট ছােট কথায় ঝগড়া করে –
রাগের চূড়ায় তোমাকে বসে থাকতে।
আমি সম্পর্ক ভাঙতে দেখেছি-
আবার তোমার হাতে জুড়তেও দেখেছি।
আমি তোমাকে পাশে দাঁড়াতে দেখেছি,
আবার দূরে সরে যেতে দেখেছি।
আমি অপেক্ষা করেছি,
আমি দাঁড়িয়ে থেকেছি।
শেষে তুমি চলে গেছো
নিজের রাস্তা মেপে।
আজ হয়তো সব ভুলেও গেছো।
কিন্তু আমি তােমাকে দেখেছি,
রােজ ভােরের স্বপ্নে তােমাকে কাছে আসতে দেখেছি
সত্যি বলছি, আমি তােমাকে দেখেছি,
তাই আজও তোমার অপেক্ষায় আছি….



