Journal
মৃত্যু ভয়

মৃত্যু ভয় ঘিরে ধরে যখন,
চেতনা-জুড়ে, মানসিকতার আনাচে-কানাচে;
অচিরেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে মানুষ, মৃত্যুকে বেছে!
কেবল জীবন্ত-শরীরের আড়ালে, লুকিয়ে থাকে মৃত মন!
কেবল স্বাভাবিক যান্ত্রিকতা ছাড়া, জীবন যেন মৃত তখন।
সময়ের স্রোতে, বাধ্যতামূলক অগ্রসর, স্তব্ধ হতে চায়!
প্রতিমুহূর্তে মৃত্যুর হাতছানি, আষ্টেপৃষ্টে জড়িয়ে, করে অসহায়!
শক্তিহীনতা লেখে, এক করুণ পরিসমাপ্তি!
থেমে যায় এক স্বপ্নময় রঙিন জীবনের ব্যাপ্তি!
মৃত্য ভয় ঘিরে ধরে যখন,
মন-বুদ্ধি-চেতনা জুড়ে, রচিত হয় মৃত্যুর স্বরলিপি।
অবসাদগ্রস্ততা গ্রাস করে স্বাভাবিকত্ব; লেখে জীর্ণ-দিনলিপি!
মানুষ ভুলে যায় তখন, দুশ্চিন্তায় দাহ্য হয় জীবন, শত-সহস্রবার!
মানুষ নিজেই মনে-মনে –
প্রতিমুহূর্তে, অবচেতনে করে চলে নিজের দাফন!!



