Journal

বৃষ্টিটা তোমার মতো

বৃষ্টিটা অবিকল তোমার মতো,
মুখভার-করা-আকাশ, এঁকে রাখে;
আলতো-মনের মতো, স্নিগ্ধ- জ্যোৎস্নাকেও
মেঘলা-অভিমানের, নীরব-চাদরে ঢাকে!

বৃষ্টিটা অবিকল তোমার মতো,
অবিশ্রান্ত-ধারায়, নিঝর হওয়ার স্বপ্ন দেখে;
অপ্রাপ্তির ভিড়ে যখন, মেঘের-আঁজল শূন্য –
ঝিরিঝিরি তখনও ঝরতে চায়, মনের-আবেগ মেখে!

বৃষ্টিটা তোমার মতো, ভীষণ ভাবায়,
আনমনে, ভালোবাসতে শেখায়!
বৃষ্টিটা তোমার মতো, হাতছানি দেয়;
অনুভবে বারবার আমাকে ভেজায়!
তােমার মতোই, মনকেমন-করা বৃষ্টি নামায়!প্রতিবার……

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 19 =

Check Also
Close