Journal
অকাল মৃত্যু

মন ভোলানো গানের সুরে,
হেঁটে চলা কোন সুদূর পথ ধরে,
কানে হেডফোনে শুধু বিষাদের গান বাজে,
সুইসাইড স্পটের সন্ধানে, এ শরীর যেন মুক্তি খোঁজে।
হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে যেন কালো ছোপ,
ব্যর্থতা না প্রতারনা, চলে শুধু খোঁজ,
চাপানোতর তুঙ্গে, কার ঘাড়ে কে দোষ চাপায়,
গানের কথায় হঠাৎ ই আসামীকে খুঁজে পায়।
মুহুর্তে পরিবর্তন হয় গানের চিত্রায়ণ,
অবসাদ কেটে জন্ম নেয় এক শক্তিশালী মনন,
চুড়ান্ত প্রণোদনে নিজেকে উজ্জীবিত করে তোলে,
ওই গান যেন বাস্তবটা গ্রহন করতে বলে।
বোঝে যে, সব ভালবাসা পূর্ণতা পায় না,
মন ভোলানাে গানের সুরে হারিয়ে যেতে হয়,
সত্যি এত সুর আর এত গান যদি থেমে যেত,
অকাল মৃত্যু মানুষের বোধহয় ক্ষনে ক্ষনে হত ॥



