Journal
বিপন্ন প্রেমিকা

দিক খুঁজে খুঁজে ঘুমিয়েছে জাহাজ।
এখন সামুদ্রিক মেঘেদের চাপা ফিসফিস কানে,
বিপন্ন প্রেমিকার মত খুঁজে খুঁজে ভিড়
চোখ চলে গেছে, তার লাইটহাউসের শরীর
অরােরার জঙ্গলে খেলা করে। এই ভাসে,
এই ডুবে যায়। বুকে তার গুজিয়েছে গাছপালা
যেমন নাবিকের, চোখের আলােয় ডােবে
জোনাকির দল। মানুষের মত চেয়ে আছে
যদি পাথরের বুকে এসে কেউ জড়িয়ে ধরেছে।



