Journal
স্মৃতির আবেগ

মেঘ জমেছে মনের ঘরে,
ঝাপসা আলােয়, বিষণ্ণতার সোঁদা-গন্ধ!
জানালার ঘষা-কাঁচে এখনাে, টুকরাে কিছু স্মৃতির-আবেগ;
রঙচটা দেওয়াল জুড়ে, চলছে বিবর্ণতার চেনা-দ্বন্দ্ব!
মেঘ জমেছে মনের ঘরে,
অভিযােগের আঁচড়ে, জীবন্ত আবার পুরনাে ক্ষত!
অতীতের-মেঝেতে, ছড়ানাে স্বপ্নগুলাের জেগে ওঠার চেষ্টায়- হয়তাে ইচ্ছেগুলাে এখন, অনেক বেশি পরিনত!
বৃষ্টি-ভরা কালাে-মেঘে, ঘর-জুড়ে বৃষ্টি আসন্ন;
মেঘ জমিয়ে মনের ঘরে, দু-চোখ আজ ক্লান্ত-অবসন্ন!
তবু মন মেঘ জমিয়ে রাখে, না জানি কিসের জন্য….



