Journal

পারাপার

ক্লান্ত মোহনায়,
নদীপথের পরিবর্তিত গতিমুখ;
কিছু আবেগ-বাহিত অভ্যাস,
তবু সমুদ্র হতে চায়!
খরস্রোতার গানে, নুড়িপাথরের আবহসংগীত
বিষাদ মিটুক অপ্রাপ্তির-উজানে;
সমতল উপত্যকায়!
কত খেয়া পারাপার, দু’কূল হারা!
কত ইচ্ছেই তো ছন্নছাড়া!
তবু বয়ে চলে, সময়-যেমন;
মিটিয়ে সকল মনকেমন!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + one =

Check Also
Close