Journal
শিমুল পলাশ

দেখ কেমন বসে – চায়ের কাপ।
কোথাও আলোর খোঁজ করে আধাঁর;
তোমার কাছে শব্দের ঋণ বাকি –
একলা আকাশে মেঘ ঢেকেছে – আবার।
কোথাও তাকে জমা হচ্ছে আবির,
শিমুল পলাশে আবার লাগে রঙ;
বারান্দাটার ডাক শুনে যায় ধুলো ,
মুখ ঢেকে যায় – ছাদের তালায় জং।
গাড়ির ধোঁয়ায় আল্পনা দেওয়া শহর,
ইটের পাঁজরে বেঁচে থাকে চারাগাছ
কথার কথায় হিসেব ভুলছে সময়
তোমার কথার খোঁজ নিয়ে যায় সাঁঝ।



