তুমি এলেই সাগরের লোনা জল বাড়ে
সৈকত ধসে পড়ে মুহুর্মুহু:
সর্বত্র ঝড়ো হাওয়া বহে,
অসংখ্য গোলাপ জবা ঝরে পড়ে অকাতরে।
প্রেমিকের অস্হিরতা নিয়ে
তবুও প্রতীক্ষায় থাকি আঁধারের
নীল শাড়ির সাথে লাল গোলাপ হাতে
কখন আসবে ছুটে
আমার তন্দ্রাহারা নয়ন তোমায় তাইত খুঁজে মরে।
– ৬/৯/১৭



