Journal

লুব্ধক

ভেবেছিলাম এই তো ভাল,

দু চোখ আবার অগোছালো,

তুমি যেদিন ছাড়লে অভিমান;

বিজয়ের আস্কারাতে,

কুয়শা ভেজা সন্ধে-প্রাতে,

ভদ্রবেশে অভদ্র সন্ধান!

 

লাভ করেছি শরীর ও মন,

ভালবাসা নিস্প্রয়োজন,

একই খোঁজে আটকে আছি আজ;

পুরনো সেই পন্থা ধরে,

নতুন নাটক তুলব গড়ে,

হয়তো পাবো বীরত্বের আন্দাজ।

 

ব্যর্থ যদি হই অযথা,

ভাববো আবার তোমার কথা,

একটুখানি দুঃখ ভেজালহীন;

নতুন কোন মেসেজ এলে,

আমি আবার দস্যি ছেলে,

তোমার দিকে তাকাই অমলিন!

 

ভাবছো আমি খারাপ বটে,

অঘটন আজও ঘটে,

শিকারিরা শিকার যখন হয়;

যেথায় ছিলাম সেথায় থাকি,

অনেক কিছু বোঝার বাকী,

নিখোঁজ মনের হারিয়ে ফেলার ভয়!

 

অভিজ্ঞতা গায়ে মেখে,

সেনসিটিভ এই বুকটা থেকে,

প্রতিজ্ঞাটাই সুপ্ত পরিণাম;

জানি না কে আসবে কবে,

এলেও জেনো ব্রাত্য রবে,

পাবে না সে ধার্য প্রেমের দাম!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + six =

Check Also
Close