Journal

চোখ..

তুমি আসলে বিশ্বাস করো না,
পৃথিবী ঘুরে গেছে – নইলে চোখের সামনে এমন
কাচা ধোওয়া চকচকে আকাশ তাকে
তুমি দেখতে পাওনা!
ঘাসে ঘাসে শিশিরের টুপটুপ মৃদু মৃদু ঝরে যাওয়ার
শব্দকেও তো শুন’তে চাওনা?
অবিশ্বাসী তোমার চোখ!
সারাক্ষন খুনীর চোখের মত রাঙা!
চোখে যেন বারুদ ঠাসা! তাই আকাশ
তোমার কাছে ঘসা কাঁচের মত অসচ্ছ
হয়তো শুধুই অন্ধকার!
তবু অন্ধকার ভেঙে কেমন সূর্য ওঠে আকাশে!
তারি রাঙা আভায় আকাশ জুড়ে রাঙা সকাল
একবার শুধু বিশ্বাস করো আন্তরিক,
পৃথিবী ঘুরে গেছে
দেখবে সব ঠিক হ’য়ে গেছে
তুমি আমি আমরা আমাদের পৃথিবী সব অনাবিল
স্ফটিকের মত স্বচ্ছ!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =

Check Also
Close