Journal

সমাজের মুখ

সমুখ পানের গতি হয় শ্লথ,
ম্রিয়মাণ চোখের ভাষা।
মধ্যবিত্ত, হতদরিদ্র জীবন
ছেয়ে যায় হতাশার কালো মেঘে।

নির্লজ্জ সমাজ জীবনের
প্রেক্ষাপটে বহু ঘাত প্রতিঘাত
আর অত্যাধুনিক জাঁতাকলে
অবিরাম নিষ্পেষিত কলজেটা
যন্ত্রনায় ছটফট করতে থাকে।

সুতীব্র চিৎকারে-
বিঘ্নিত নিরবতায়
ভরে যায় আকাশ বাতাস।
বেঁচে থাকার করুন আর্তি
যন্ত্রনায় সম্পৃক্ততায়।
নিদারুণ শূন্যতা –
মনের দরজায় টোকা দেয় অবিরাম।

মানবিকতার হৃদয় প্রকোষ্ঠে
সৃষ্টি হয় ক্ষত,
অতি সংবেদনশীল –
শুরু হয় রক্তক্ষরণ ..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − one =

Check Also
Close